ঢাকা, ৩০ জুলাই, ২০২৬
KalerSomoy

তরুণ ভোটার নেই, নারী বেশি

Publish : 07:40 AM, 07 January 2024.
তরুণ ভোটার নেই, নারী বেশি

তরুণ ভোটার নেই, নারী বেশি

নিজস্ব প্রতিবেদক :

পুরুষদের লাইন ছোট, তরুণ ভোটার নেই বললেই চলে। তবে নারী ভোটারদের উপস্থিত চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে অপেক্ষা করছে তারা। একে একে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন তারা। এমন চিত্র গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের।

রোববার (৭ জানুয়ারি) সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে। সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ৭০০ ভোটার ভোট দিয়েছেন যাদের অধিকাংশই নারী বলে জানাচ্ছেন প্রিসাইডিং অফিসার জাহিদুর রহমান।

তিনি বলেন, এই কেন্দ্র ৩ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। ৮টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ৭০০ জন ভোট দিয়েছেন যাদের মধ্যে তরুণ ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।

তবে স্থানীয়রা বলছেন অধিকাংশ তরুণ ভোটাররা পরে ভোট দিতে আসবেন। ইসাপুরা গ্রামের কৃষক ইমান আলী বলেন, আমি সকাল সকাল এসে ভোট দিয়েছি। আমাদের পরিবারের তরুণ ভোটাররা দেরিতে ঘুম থেকপ উঠে এজন্য পরে ভোট দিতে আসেন। এজন্য ভোটের লাইনে তাদের কম দেখা যাচ্ছে।

ইসাপুরা গ্রামের তরুণ ব্যাবসায়ী পিয়াস মিয়া জাফর বলেন, আমি নিজেও পরে আসতাম ভোট দিতে। পরিবারের সবাই সকালে এসেছে তাই আগেই দিয়েছি। তরুণ ভোটারদের চাপ দুপুর থেকে বাড়বে হয়তো।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারের সময় স্থানীয়দের ধাওয়ায় ইউপি সদস্য আটক শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত