ঢাকা, ৩০ জুলাই, ২০২৬
KalerSomoy

তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

Publish : 03:14 AM, 07 May 2026.
তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

বরগুনা প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক গেটম্যানের বিরুদ্ধে প্রকাশ্য মাদক সেবন ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন সরকারি কর্মচারীর এমন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল।

অভিযুক্ত ওই গেটম্যানের নাম মো. রাজিব। তিনি উপজেলার ৫ নং বড়বগী ইউনিয়নে পাউবোর গেটম্যান হিসেবে কর্মরত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, টিন ও কাঠের বেড়া দেওয়া একটি ঘরে বসে রাজিব মাদক সেবন করছেন। অভিযোগ রয়েছে, মাদকের টাকা জোগাড় করতেই তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন।

সর্বশেষ তালতলী বাজার এলাকার বাসিন্দাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে রাজিবের বিরুদ্ধে।

এ ভুক্তভোগীরা বলেন, রাজিব আমাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমাদের অপমানজনক ভাষায় গালাগালি ও হুমকি দেয়। তালতলী বাজারে কেউ দোকান সংস্কার বা নতুন কোনো কাজ শুরু করলেই রাজিব সেখানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। তার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ ছিল, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় সে চাঁদাবাজি ও মাদক সেবনে আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে রাজিব এলাকায় প্রভাব বিস্তার করতেন। কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি তিনি আবারও স্বরূপে ফিরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাদেশ বিভাগের খবর

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারের সময় স্থানীয়দের ধাওয়ায় ইউপি সদস্য আটক শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত