ঢাকা, ৩০ জুলাই, ২০২৬
KalerSomoy

তালতলীতে ক্ষুদ্র মেরামত ও নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কান্তা রানী

Publish : 10:42 AM, 29 July 2026.
তালতলীতে ক্ষুদ্র মেরামত ও নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কান্তা রানী

শ্রেণীকক্ষ নির্মাণকাজে ব্যাপক দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কান্তা রানীর বিরুদ্ধে।

বরগুনা প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলার আদর্শ বেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণকাজে ব্যাপক দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কান্তা রানীর বিরুদ্ধে। সরকারি বরাদ্দ নামমাত্র কাজে ব্যবহার করে সিংহভাগ অর্থ পকেটস্থ করা হয়েছে বলে সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সম্প্রতি উপজেলা শিক্ষা অফিস থেকে ক্ষুদ্র মেরামত খাতে দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া নতুন শ্রেণীকক্ষ নির্মাণের জন্য আরও ৩ লাখ টাকার আলাদা বরাদ্দ আসে। কিন্তু সরেজমিনে বিদ্যালয় ঘুরে দেখা গেছে, এই বিপুল পরিমাণ সরকারি বরাদ্দের প্রায় পুরোটাই নয়-ছয় করা হয়েছে।

সরেজমিনে গিয়ে  জানা যায়, দেড় লাখ টাকার ক্ষুদ্র মেরামত প্রকল্পের আওতায় একটি আলমারি রংয়ের কাজ এবং বিদ্যালয়ের ভেতরের একটি ছোট রাস্তা সংস্কারের কাজ দেখিয়েছে । প্রধান শিক্ষিকা বিল ভাউচারে এই বাবদ ৭০ হাজার টাকা খরচ দেখিয়েছেন। অথচ স্থানীয়দের মতে ও বাজারদর অনুযায়ী, এই কাজের পেছনে বড়জোর ১৫ হাজার টাকা খরচ হতে পারে। বাকি টাকা নামমাত্র কাজের নামে আত্মসাৎ করা হয়েছে।

এদিকে শ্রেণীকক্ষ নির্মাণের ৩ লাখ টাকার বরাদ্দ নিয়েও চরম অনিয়মের অভিযোগ রয়েছে। নতুন উপকরণ দিয়ে কাজ করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয়েছে পুরোনো ও পরিত্যক্ত বিভিন্ন সরঞ্জাম। ফলে নামমাত্র জোড়াতালি দিয়ে কক্ষটি নির্মাণ করা হলেও বরাদ্দকৃত  টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তা রানী সমস্ত অনিয়মের দায় চাপান উপজেলা শিক্ষা অফিসের ওপর। তার দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ও যোগসাজশেই সব কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সবকিছুই জানেন।

ছাত্র অভিভাবক বলেন,শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের তহবিলের টাকা নয়-ছয় করে আসছেন এই প্রধান শিক্ষিকা। অবিলম্বে এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষিকা কান্তা রানীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা, যাতে ভবিষ্যতে কেউ সরকারি বরাদ্দ নিয়ে এ ধরনের অনিয়ম করার সাহস না পান।

সারাদেশ বিভাগের খবর

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারের সময় স্থানীয়দের ধাওয়ায় ইউপি সদস্য আটক শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত