ঢাকা, ২৯ জুলাই, ২০২৬
KalerSomoy

তালতলীর বন বিভাগের গাছ কাটা মামলায়,ইউপি সদস্যসহ পাঁচজন জেল হাজতে।

Publish : 08:15 AM, 05 July 2026.
তালতলীর বন বিভাগের গাছ কাটা মামলায়,ইউপি সদস্যসহ পাঁচজন জেল হাজতে।

নিজস্ব প্রতিবেদকঃ নাঈম ইসলাম। :

বন বিভাগের গাছ কেটে স্থাপনা ও রাস্তা নির্মানের ঘটনায় ইউপি সদস্য শহীদ আকনসহ পাঁচজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, তালতলী উপজেলার সকিনা বীটের নিন্দ্রার চর এলাকায় বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য শহীদ আকন, মাসুদ খাঁন, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোঃ নেকিয়ার হোসেন স্থাপনা ও রাস্তা নির্মাণ করেন। ওই ঘটনায় গত ২৬ এপ্রিল তালতলী সকিনা বীট কর্মকর্তা মোঃ রাহিমুল ইসলাম জুমেল ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তালতলী থানায় মামলা বন আইনে দায়ের করেন। ওই  মামলা আসামী সোনাকাটা ইউনিয়ন পরিষদ সদস্য শহীদ আকন, মাসুদ খাঁন, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোঃ নেকিয়ার হোসেন রবিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তালতলী বন বিভাগের সকিনা বীট কর্মকর্তা মোঃ রাহিমুল ইসলাম জুমেল বলেন, আইনের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে  ইউপি সদস্য শহীদ আকনসহ কয়েকজন বন বিভাগের গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করেছে। এ ঘটনায় মামলা দায়ের করেছি। ওই মামলায়  আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ আবু বকর  বলেন, আদালতের বিচারক বন বিভাগের দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ পাঁচজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।    

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারের সময় স্থানীয়দের ধাওয়ায় ইউপি সদস্য আটক শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত