তালতলী থানার তদন্ত ওসি শরিফুল ইসলাম।
বরগুনা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন) নির্বাচিত হয়েছেন তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং তদন্ত কার্যক্রমে পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
বরগুনা জেলা পুলিশের মে ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাঁর কর্মদক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অবদানের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
বরগুনা জেলা পুলিশের আয়োজিত এক অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা শরিফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি, অপরাধী গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
এ অর্জনে শরিফুল ইসলামকে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news