ঢাকা, ১৪ মার্চ, ২০২৬
KalerSomoy

কাল শপথ নেবে জাতীয় পার্টি

Publish : 01:26 AM, 10 January 2024.
কাল শপথ নেবে জাতীয় পার্টি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন জাতীয় পার্টির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক  মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শপথে অংশ নেবে জাতীয় পার্টি। কিন্তু আজ গেজেট হওয়ায় আমাদের দলের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। গেজেট অনুযায়ী কাল বুধবার (১০ জানুয়ারি) শপথ। আমাদের বিজয়ী প্রার্থীরা সবাই এক জায়গায় আসতে সময় লাগছে। সে কারণে সময় চাওয়া হয়েছে। শপথ না নেওয়ার কোনও কারণ নাই।’

 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি