ঢাকা, ২৯ জুলাই, ২০২৬
KalerSomoy

তালতলীতে কালাম মাজি সতর্কবার্তা দিয়ে নিতেন ঘুষ, অভিযানে বারবার ব্যর্থতা।

Publish : 03:51 AM, 01 May 2026.
তালতলীতে কালাম মাজি সতর্কবার্তা দিয়ে নিতেন ঘুষ, অভিযানে বারবার ব্যর্থতা।

বরগুনা জেলা প্রতিনিধি :

তালতলীতে কালাম মাজি সতর্কবার্

তালতলীর নিদ্রাসকিনা বিসিজি স্টেশনে বে-সরকারি প্রধান মাঝি হিসেবে নিয়োগ পাওয়া মো. কালাম মিয়ার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অভিযানের গোপন তথ্য ফাঁস করে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ার পর শেষ পর্যন্ত চাকরি হারাতে হয়েছে তাকে।

অনুসন্ধানে জানা যায়, দায়িত্ব পাওয়ার পর থেকেই কালাম মিয়া কোস্ট গার্ডের বিভিন্ন নদী ও সাগরভিত্তিক অভিযানের তথ্য আগে থেকেই সংশ্লিষ্ট জেলে ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতেন। এর ফলে অভিযানে নেমেও কাঙ্ক্ষিত সফলতা পেত না কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের একাধিক সূত্র জানায়, কালাম মিয়াকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তাকে সকল ধরনের অনিয়ম ও তথ্য পাচার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি এসব নির্দেশনা উপেক্ষা করে আগের মতোই কার্যক্রম চালিয়ে যান।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিশেষ করে রেণু পোনা ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। অভিযানের আগে মোবাইল ফোনে সতর্কবার্তা দিয়ে দিতেন—কোথায়, কখন অভিযান হবে। এর বিনিময়ে তিনি মোটা অঙ্কের অর্থ নিতেন বলে অভিযোগ রয়েছে।

ফকিরহাট বাজারের এক মৎস্য ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অভিযানের কিছুক্ষণ আগে তিনি ফোন দিয়ে জানাতেন—আজ অভিযান হবে, আপনারা সতর্ক হয়ে যান। এভাবে আমাদের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়।”

এ ধরনের কর্মকাণ্ডের কারণে কোস্ট গার্ডের অভিযানে বারবার ব্যর্থতা দেখা দেয় বলে সংশ্লিষ্টরা জানান।

অবশেষে অভিযোগের সত্যতা পাওয়ায় কালাম মিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কমে আসবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারের সময় স্থানীয়দের ধাওয়ায় ইউপি সদস্য আটক শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত