ঢাকা, ১৩ মার্চ, ২০২৬
KalerSomoy

তালতলীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Publish : 05:20 AM, 01 December 2025.
তালতলীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

বরগুনার তালতলী উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে  কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা–১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মোল্লার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ রাজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শীতবস্ত্র গ্রহণের সময় উপস্থিত অসহায় ও সুবিধাবঞ্চিত বহু মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করেন। তারা বলেন, দেশের একান্ত প্রয়োজনীয় রাজনৈতিক নেতৃত্ব হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।

উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আরিফ রাজা বলেন, বরগুনা ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মোল্লার পক্ষ থেকে মানবিক সহায়তার এই কার্যক্রম শীতকালজুড়ে অব্যাহত থাকবে।

 
Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি