ঢাকা, ১৪ মার্চ, ২০২৬
KalerSomoy

ঈদে তাণ্ডব চালাচ্ছে শাকিবের ‘বরবাদ’

Publish : 11:47 AM, 05 April 2025.
ঈদে তাণ্ডব চালাচ্ছে শাকিবের ‘বরবাদ’

ঈদে তাণ্ডব চালাচ্ছে শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক :

ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সবমিলিয়ে সারাদেশে বরবাদের ৫০০ এর বেশি শো চলছে। যা নিয়ে ইতোমধ্যে শাকিব ভক্ত থেকে শুরু করে দর্শকমহলে চলেছে উচ্ছ্বাস প্রকাশ। 

প্রেক্ষাগৃহগুলোর বাইরে সিনেমাপ্রেমীদের ভীড় লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা তাদের মতামত তুলে ধরেছেন। তারা বলছেন ‘বরবাদ’ সবকিছু বরবাদ করে দিচ্ছে।

একজন নেটিজেন ‘বরবাদ’ নিয়ে এক পোস্টে লিখেছেন, ‘শাকিব খানকে কেউ ছোট করে কথা বললে সে একটা তেলাপোকা! শাকিব খান বাজপাখি। বরবাদ সিনেমার হল রি-অ্যাকশন দেখে কান্না চলে আসছে গর্বে। সাধারণ জনগণ বাংলা সিনেমা নিয়ে এতো উচ্ছ্বসিত।’

আহমেদ শুভ নামে আরেকজন লিখেছেন, ‘বরবাদ’ সবকিছু বরবাদ করে দিচ্ছে, এবার সব রেকর্ড ভেঙে যাবে।’  

বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি