ঢাকা, ১৪ মার্চ, ২০২৬
KalerSomoy

চট্টগ্রাম রেলওয়েতে দুদকের অভিযান : ভুয়া ভ্রমণ বিলে অর্থ আত্মসাতের অভিযোগ

Publish : 05:13 AM, 08 March 2025.
চট্টগ্রাম রেলওয়েতে দুদকের অভিযান : ভুয়া ভ্রমণ বিলে অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম রেলওয়েতে দুদকের অভিযান : ভুয়া ভ্রমণ বিলে অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে বিল-ভাউচার ছাড়া ১০ লাখ টাকার ভুয়া ভ্রমণ বিল আত্মসাতের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুদক। রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় তারা রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক ম্যানেজারের কার্যালয় ও অডিট কার্যালয়ের নথিপত্র যাচাই-বাছাই করে দেখেন।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, বিল ভাউচার ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালিয়েছে। টিমের সদস্যরা আর্থিক অনিয়মের যাবতীয় নথিপত্র পর্যালোচনা করছেন। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলের পরিবহন অডিট অধিদপ্তরের অডিটে ভ্রমণ বিলে এ ধরনের অসঙ্গতি ধরা পড়ে। এ ঘটনায় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) জানানো হলেও বিল-ভাউচার খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

গত বছরের ১ ডিসেম্বর ডিসিও বরাবরে অডিট মেমো দিয়ে বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় তোলার বিষয়টি জানানো হয়। অডিট মেমোতে উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থ বছরে বিল-ভাউচার ছাড়াই ভ্রমণ বিল বাবদ ১০ লাখ ৫৮ হাজার ৮৬৮ টাকা তুলে নেওয়া। এতে সরকারের ১০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ক্ষতি হয়েছে। 

যদিও চট্টগ্রাম বিভাগের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (ডিএফএ) সুগ্রীব চাকমা বলেন, এটি ভুয়া অভিযোগ। হিসাব বিভাগে এরকম কোনো ঘটনায় ঘটেনি। আমি এরকম কোনো তথ্য পাইনি। হিসাব বিভাগ থেকে এরকম কোনো বিল পাশ হয়নি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি