ঢাকা, ০৫ জুন, ২০২৬
KalerSomoy

তালতলীতে ডিবির অভিযানে ইয়াবাসহ ঠংপাড়া এলাকার আজাদ গ্রেফতার।

Publish : 12:46 PM, 23 April 2026.
তালতলীতে ডিবির অভিযানে ইয়াবাসহ ঠংপাড়া এলাকার আজাদ গ্রেফতার।

ডিবির অভিযানে ইয়াবাসহ ঠংপাড়া এলাকার আজাদ গ্রেফতার।

বরগুনা প্রতিনিধি :

বরগুনা জেলার তালতলী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার ২নং ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে।

অভিযানকালে এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদ হোসেন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঠাকুরপাড়ায় অভিযুক্তের নিজ বসতঘর থেকে ২০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং মোঃ আজাদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

গ্রেফতারকৃত মোঃ আজাদ বরগুনা জেলার আমতলী উপজেলার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ রুস্তম আলী।

এ ঘটনায় এসআই মোঃ জাহিদ হোসেন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি