ঢাকা, ১৪ মার্চ, ২০২৬
KalerSomoy

জব্দকৃত অর্থ-সম্পত্তি দিয়ে তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

Publish : 04:13 AM, 21 May 2025.
জব্দকৃত অর্থ-সম্পত্তি দিয়ে তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

জব্দকৃত অর্থ-সম্পত্তি দিয়ে তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক :

লুটপাট হওয়া সম্পদ ও অর্থ পুনরুদ্ধারের পর সেই সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি তহবিল গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

তিনি বলেন, লুটপাট হওয়া অর্থ ব্যবস্থাপনার জন্য একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা জনকল্যাণে ব্যবহার করা হবে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এই তহবিল বর্তমান আইন অনুযায়ী গঠিত হবে। তবে প্রয়োজনে তহবিল গঠনের জন্য আইন সংশোধন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই তহবিল গঠন করা সম্ভব হবে। তবে পরবর্তী নির্বাচিত সরকারকে তা চালিয়ে নিতে হবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি