ঢাকা, ১৪ মার্চ, ২০২৬
KalerSomoy

দুদকের মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান ও তার স্ত্রী

Publish : 11:15 AM, 29 November 2025.
দুদকের মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান ও তার স্ত্রী

দুদকের মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান ও তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। 

বুধবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এ দুজনের করা আপিল মঞ্জুর করে এ রায় দিয়েছেন আপিল বিভাগ। তাদের দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়ার রায় বাতিল করা হয়েছে।

এ মামলায় খালাস পাওয়ায় আমানউল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি আরও বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তার স্ত্রীকেও খালাস দেয়া হয়েছে আপিল বিভাগ থেকে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি