ঢাকা, ১৪ মার্চ, ২০২৬
KalerSomoy

দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

Publish : 10:14 PM, 26 January 2025.
দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক :

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় অবস্থান করা নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপর ২৪ ঘণ্টা দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার দেশের সর্বনিম্ন ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

সংস্থাটি জানিয়েছে, আজ রবিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি